BIYS

Image Slide 1

৩০ বছর ধরে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও ক্ষুদ্রঋণ অর্থায়নের মাধ্যমে বাংলাদেশ এগিয়ে চলেছে একটি টেকসই উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের দিকে।

বাইস-এর নানাবিধ আর্থ – সামাজিক পরিষেবার উল্লেখযোগ্য কিছু বৈশিষ্ট্য ও অর্জন:
  • জামানত বা প্রসেসিং ফি ছাড়া ঋণ প্রদান
  • ঋণের সাথে প্রশিক্ষণ ও কারিগরী সহায়তা প্রদান
  • বিভিন্ন মেয়াদি সঞ্চয় সুবিধা ও চাহিবামাত্র উত্তোলন
  • সঞ্চয়ের লাভের উপর নেই কোন চার্জ
  • সকল শাখা থেকে ২.৫% প্রণোদনাসহ রেমিটেন্স গ্রহণ
  • বিকাশ/নগদের মাধ্যমে কিস্তি প্রদান
  • বিগত ৪ অর্থবছর যাবত সেরা করদাতার স্বীকৃতি লাভ
বাইসের সদস্য বা গ্রাহক ভর্তি প্রক্রিয়া

নিম্নোক্ত প্রক্রিয়া অনুসরণ করে বাংলাদেশের যেকোনো নাগরিক বাইসের সদস্য হতে পারবেন:

বাংলাদেশের যেকোনো নাগরিক, যাদের বয়স (১৮-৬০) এর মধ্যে তিনি ইচ্ছে করলে বুরো বাংলাদেশের গ্রাহক/সদস্য হতে পারবেন। একজন গ্রাহক/সদস্য তার প্রয়োজনীয় কাগজপত্রসহ সংস্থার নিকটস্থ কেন্দ্র/সমিতির দায়িত্বপ্রাপ্ত কর্মী অথবা নিকটস্থ শাখায় যোগাযোগ করবেন। সংশ্লিষ্ট শাখা কর্তৃপক্ষ যাচাই বাছাই, জরিপ এবং অন্যান্য আনুষাঙ্গিক কাজ সম্পন্ন করে আগ্রহী গ্রাহক/সদস্যকে শাখায় ভর্তি করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। পরবর্তীতে উক্ত সদস্য বুরো বাংলাদেশের সকল সেবাসমূহ গ্রহণ করতে পারবেন।

ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র এবং ফি: –
(১) সদস্য/গ্রাহকের জাতীয় পরিচয়পত্রের কপি।
(২) সদস্য/গ্রাহকের ০২ কপি পাসপোর্ট সাইজের ছবি।
(৩) ভর্তি ফি, পাশবই ফি এবং অন্যান্য ফি বাবদ মোট ২৫ টাকা জমা দিয়ে নির্ধারিত ভর্তি ফরম পূরণ করে বুরো বাংলাদেশের গ্রাহক/সদস্য হিসেবে ভর্তি হতে হবে।

প্রত্যেক মানুষেরই ভবিষ্যৎ সুরক্ষার বিষয়টি বিবেচনা করে নিয়মিত সঞ্চয় করা উচিত। বুরো বাংলাদেশে ভর্তি হয়ে সদস্য/গ্রাহকগণ নিয়মিত সঞ্চয়ের মাধ্যমে ক্ষুদ্র/বৃহৎ আয়বর্ধক প্রকল্পে বিনিয়োগ, স্বাস্থ্য পরিচর্যা, সন্তানের শিক্ষা ব্যয়, গৃহ নির্মাণ এবং অন্যান্য অতি প্রয়োজনীয় খাতে বিনিয়োগ করার জন্য ছোটো অথবা বড় আকারের পুঁজি গঠন করতে পারেন। বুরো বাংলাদেশ তার সকল সদস্য/গ্রাহককে উন্মুক্ত সঞ্চয় সুবিধার মাধ্যমে মূল্যবান সেবা প্রদান করে এবং বুরো বাংলাদেশে জমাকৃত যেকোনো সঞ্চয় সহজে উত্তোলনযোগ্য।

বুরো বাংলাদেশ সদস্য/গ্রাহকের জন্য নিম্নে বর্ণিত সঞ্চয় সেবাসমূহ প্রদান করে থাকে:
(১) সাধারণ সঞ্চয় (General Savings)
(২) স্বেচ্ছা সঞ্চয় (Voluntary Savings)
(৩) মেয়াদি সঞ্চয় (Contractual Savings)
(১) সাধারণ সঞ্চয় (General Savings)

সকল ধরনের সদস্য/গ্রাহককে সংস্থার সদস্যপদ গ্রহণের সময় একটি সাধারণ সঞ্চয় হিসাব খুলতে হবে। সদস্য/গ্রাহককের সাধারণ সঞ্চয় জমার উপর বার্ষিক ৬% হারে লভ্যাংশ প্রদান করা হয়। ভর্তিকৃত সদস্য/গ্রাহক সর্বনিম্ন ২০ টাকা জমা প্রদান করে মাসিক/সাপ্তাহিক ভিত্তিতে সাধারণ সঞ্চয় জমা করতে পারেন।

(২) স্বেচ্ছা সঞ্চয় (Voluntary Savings)
স্বেচ্ছা সঞ্চয় হিসাবে সকল সদস্য/গ্রাহকগণ একাধিক সঞ্চয় হিসাব খুলতে পারবেন। সাপ্তাহিক ও মাসিক ভিত্তিতে যেকোনো পরিমাণ টাকা জমা প্রদান করা যাবে। ৩ বৎসর মেয়াদি স্বেচ্ছা সঞ্চয়ে সদস্যের সঞ্চয় জমার উপর বার্ষিক ৭.০০% লাভ প্রদান করা হয়।

(৩) মেয়াদি সঞ্চয় (Contractual Savings)
মেয়াদি সঞ্চয় হিসাবে সকল সদস্য/গ্রাহকগণ সাপ্তাহিক অথবা মাসিক কিস্তির মাধ্যমে নির্দিষ্ট মেয়াদ পূর্ণ করে সঞ্চয় করতে পারবেন। এক্ষেত্রে ৩ বৎসর মেয়াদি সঞ্চয়ের জন্য বার্ষিক ৭% হারে, ৫ বৎসর মেয়াদি সঞ্চয়ের জন্য ৮% হারে এবং ১০ বৎসর মেয়াদি সঞ্চয়ের জন্য ১০% হারে লাভ প্রদান করা হয়।

বাইস-এর ঋণ সেবা সম্পর্কে জানতে চাই:
বুরো বাংলাদেশ একটি অলাভজনক বেসরকারি উন্নয়নমূলক সংস্থা। ১৯৯০ সাল থেকে গণমানুষের সার্বিক (বর্তমান ও ভবিষ্যৎ উভয় প্রজন্মের সামাজিক, অর্থনৈতিক, মানবিক ও পরিবেশগত) টেকসই উন্নয়নে একযোগে কাজ করে যাচ্ছে। বুরো বাংলাদেশ সাধারণ ঋণ, কৃষি ঋণ, SME ঋণ, পানি ও পয়ঃনিষ্কাশন ঋণ এবং দুর্যোগ ঋণসহ সাধারণ মানুষের জীবন জীবিকার উন্নয়নে বিভিন্ন ক্ষেত্রে সহজ শর্তে ঋণ সেবা প্রদান করে থাকে।